মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শতাধিক ছাত্রী অসুস্থ

শিক্ষার্থীদের পাশে যবিপ্রবি কর্তৃপক্ষ কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

তামান্না আঁখি শ্রাবনী, যবিপ্রবি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম
প্রতীকী ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ের খাবার খেয়ে শতাধিক নারী শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরেও হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জনের অধিক শিক্ষার্থী। কেউ কেউ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আবারও অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন। অনেকের অবস্থার উন্নতি হলেও কিছু শিক্ষার্থীর অবস্থা এখনো তুলনামূলকভাবে খারাপ। তবে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকের অবস্থার উন্নতি হওয়ায় আগামীকালের মধ্যে প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী মেডিকেল থেকে ছাড় পেতে পারে। এদিকে তারামন বিবি হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জীবাণুনাশক ব্যবহারসহ হল কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, উপপ্রধান ও শিক্ষকরা হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে গিয়ে এসব তথ্য জানান।

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. হামিদুর রহমান বলেন, আমরা অনেক শিক্ষকই হাসপাতালে আছি। অসুস্থ সবার খোঁজ নিচ্ছি। ডাক্তাররা নিয়মিত পরিদর্শন করছেন। কিছু শিক্ষার্থীর অবস্থা খারাপ হলেও অনেকের অবস্থার উন্নতি হচ্ছে।

বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোসা. আফরোজা খাতুন বলেন, আমাদের হলের অনেক শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় আমরা হল প্রশাসন খুবই দুঃখিত এবং মর্মাহত। বর্তমানে শিক্ষার্থীদের অবস্থার উন্নতি হচ্ছে এবং প্রায় দশজন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজও অনেকে ছাড়পত্র পাবে। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করছে। ছাড়পত্রের সময় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। রোগের প্রাদুর্ভাব যেন না বাড়ে, সেজন্য পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। হলের প্রতিটি স্থান জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীরাও আমাদের অনেক কাজে সহায়তা করছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। উপাচার্যের দিকনির্দেশনায় এবং শিক্ষার্থীদের সহায়তায় আমরা দ্রুতই এ সংকটকাল অতিক্রম করবো। অসুস্থ শিক্ষার্থীদের যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য, গত বুধবার (২৩ এপ্রিল) রাতে যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ে ১৮৬ জন শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। পরদিন ভোর ৪টা থেকে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার খোলার পর অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসা নিতে সেখানে ভিড় করেন। একপর্যায়ে রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় এবং কিছু চিকিৎসকের অনুপস্থিতির কারণে কর্তব্যরত চিকিৎসক ও সহকারীরা চাপ সামাল দিতে হিমশিম খেতে থাকেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X