মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে কৃষি মন্ত্রণালয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
প্রতীকী ছবি

যশোরে কৃষি মন্ত্রণালয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্লক সুপারভাইজার স্বপনকর মিত্রের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) মামলাটি দায়ের করেন কামাল হোসেন নামের এক ব্যক্তি।

কামাল হোসেন যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের মৃত আব্দুর রশিদ বাচ্চুর ছেলে। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

মামলার আসামি স্বপনকর মিত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পোড়াহাটি গ্রামের মৃত নারায়ণ মিত্রের ছেলে। বর্তমানে তিনি অভয়নগরে কর্মরত আছেন।

মামলার এজাহারে বলা হয়, স্বপনকর মিত্র একসময় যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি এলাকায় কৃষি ব্লক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতেন। ওই সময়ে কামাল হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ে তার প্রভাবশালী যোগাযোগ রয়েছে এবং ৭ লাখ টাকা দিলে কামাল হোসেনের ছেলে জিহাদ হোসেনকে অফিস সহকারী পদে চাকরি পাইয়ে দিতে পারবেন।

তার কথায় বিশ্বাস করে ২০২৩ সালের ৫ জানুয়ারি কামাল হোসেন তাকে ৭ লাখ টাকা প্রদান করেন। তখন বলা হয়, ছয় মাসের মধ্যে চাকরি নিশ্চিত করা হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো চাকরি না পাওয়ায় পরবর্তীতে একই বছরের ২৬ ডিসেম্বর স্বপনকর মিত্র নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।

অভিযোগে আরও বলা হয়, এরপর তিনি অন্যত্র বদলি হয়ে যান এবং অঙ্গীকার অনুযায়ী টাকা ফেরত দেননি। সর্বশেষ গত ১৪ এপ্রিল যশোরে এলে কামাল হোসেন তার কাছে টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X