
যশোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তানভীর (২৩) সালাউদ্দিনের ছেলে এবং সুলতানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই তানজিল (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তানজিল ধারালো বটি দিয়ে তানভীরের গলার পেছনের দিকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন