মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিকরগাছায় ৮লক্ষাধিক টাকা হাতিয়ে বিকাশ প্রতিনিধি লাপাত্তা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম
ঝিকরগাছায় ৮লক্ষাধিক টাকা হাতিয়ে বিকাশ প্রতিনিধি লাপাত্তা

যশোরের ঝিকরগাছায় ৮লক্ষাধিক টাকা হাতিয়ে মিকাইল হোসেন নামের এক বিকাশ প্রতিনিধি লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে, ঝিকরগাছা বাজারের সেতু টেলিকমের ৮লাখ ৩০হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন তিনি। এই ঘটনায় বিকাশ কোম্পানির প্রতিনিধি (ডিএসও) মিকাইল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

প্রতারক মিকাইল হোসেন ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের ইসলাম আলীর ছেলে। প্রতিদিনের ন্যায় বুধবার (২৯ এপ্রিল) সকালে নিজ কর্মস্থলে বের হন।

কিন্তু নির্দিষ্ট সময়ে কর্মস্থল বিএম হাই স্কুলের সামনে অবস্থিত সেতু টেলিকম কার্যালয়ে আসেননি। ফলে ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সন্দেহের উদ্রেক করে। সম্ভাব্য সকল পর্যায়ে খোঁজাখুঁজির পর তার হদিস না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কর্তৃপক্ষ।

এ পর্যায়ে সেতু টেলিকমের ম্যানেজার তানভীরুজ্জান বাদী হয়ে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন অভিযুক্ত মিকাইল সেতু টেলিকমের ডিএসও হিসেবে গত ০১/০৭/২০২৫ তারিখ থেকে কর্মরত থাকাকালীন এদিন নির্দিষ্ট সময় অফিসে না ফেরায় তাকে খোজাখুজি শুরু করা হয়। ব্যবহৃত ফোন বন্ধ থাকায় তার বাড়িতে যাওয়া হলেও তার বাবাসহ বাড়ির লোকজনের মধ্যে কোনপ্রকার উদ্বেগ লক্ষ্য করা যায়নি।

পরিবারের সদস্যদের যোগসাজশে মিকাইলের কাছে থাকা কোম্পানির ৮লাখ ৩০হাজার টাকা নিয়ে পালিয়েছে বলে দাবি করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X