মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

জনগণের রায় উপেক্ষা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি : এমপি গোলাম রসুল

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯:০২ পিএম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যে যশোর জেলার উদ্যোগে শহরে গণ মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। ছবি: গ্রামের কাগজ

যশোরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ প্রধান অতিথি জেলা জামায়াতের আমির যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, জনগণের মতামতের ভিত্তিতে যে গণভোটের রায় হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। জনগণের রায়কে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শনিবার বিকেলে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে শহরের ঈদগাহ মোড় এলাকায় এ সমাবেশ শুরু হয়। সমাবেশ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানায়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দড়াটানা হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এবং বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে যে গণভোটের রায় হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। জনগণের রায়কে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, জনগণের রায়কে সম্মান না করলে রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করা হবে। একই সাথে এনসিপির জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সিদ্ধান্তকে অবিলম্বে কার্যকর করতে হবে।

এছাড়াও বক্তব্য দেন এম এম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল কাদের এবং জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নতুবা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X