মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন কমিটির নেতাদের ঐক্য ও শৃঙ্খলার আহ্বান নার্গিস বেগমের

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৭:২৪ পিএম
যশোরে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের নার্গিস বেগমের সঙ্গে সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

যশোর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

রোববার দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান-এর নেতৃত্বে নেতাকর্মীরা তাঁর বাসভবনে যান। সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতারা তাঁর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অধ্যাপক নার্গিস বেগম নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করা জরুরি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন এবং মাসুদ কায়সার ইস্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় এবং ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X