মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যবিপ্রবিতে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৮:৫২ পিএম
যবিপ্রবিতে শিক্ষকদের অংশগ্রহণে “ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি: গ্রামের কাগজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের নিয়ে “ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে) সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে এবং উদ্ভাবকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আমরা যারা গবেষণা করি এবং নিজেদের গবেষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, তাদের জন্য এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট সুরক্ষায় সচেতন হওয়া প্রতিটি গবেষকের মৌলিক কাজ। এই সেমিনার থেকে কিভাবে পেটেন্ট করবো এবং গবেষণাপত্র সংরক্ষণ করবো তা আমরা জানতে ও শিখতে পারব। এতে আমরা যেমন নিজেদের উন্নয়ন করতে পারব তেমনিভাবে এই দেশ ও জাতিকে জ্ঞান ও গবেষণায় এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন সরকার। তিনি তার মূল প্রবন্ধে পেটেন্ট আবেদন প্রক্রিয়া এবং বাংলাদেশে বিদ্যমান মেধাসম্পদ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভি।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X