
যশোরে হত্যাসহ ১৪টি মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামিও ছিলেন।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপনে চলে যান জিতু। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন