মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বসুন্দিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত।

যশোরের বসুন্দিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বসুন্দিয়া ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে শামছুর রহমান এবং বসুন্দিয়া মোড় বিশ্বাসপাড়ার মাহামুদ বিশ্বাসের ছেলে মারুফ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে মারুফ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা সংগ্রহের উৎস সম্পর্কে তথ্য দেন। ওই তথ্যের ভিত্তিতে বসুন্দিয়ার জঙ্গল বাধাল গ্রামে অভিযান চালানো হলেও সংশ্লিষ্ট বিক্রেতার বাড়ি থেকে কোনো ইয়াবা উদ্ধার করা যায়নি।

এদিকে পৃথক আরেক অভিযানে শামছুর রহমানকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়। পরে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত শামছুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে মারুফ হোসেনকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X