মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য

​স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
বিএম আলমগীর কবীর ¦ ছবি: জাহাঙ্গীর আলম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পিএইচডি প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছেন যশোরের মণিরামপুরের কৃতি সন্তান কৃষিবিদ বিএম আলমগীর কবীর। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনস কার্যালয় থেকে প্রকাশিত জুলাই-ডিসেম্বর সেমিস্টার ২০২৫-এর ফলাফলে তার এই অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিএম আলমগীর কবীর জিপিএ ৩.৮৭ পেয়ে সফলতার সঙ্গে প্রথম সেমিস্টার সম্পন্ন করে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন। তিনি মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। বর্তমানে তিনি প্রফেসর ড.সফিউল্ল্যাহ মজুমদার কিরণের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। তার গবেষণার মূল বিষয়বস্তু হলো দেশের দক্ষিণাঞ্চলে 'স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচারাল টেকনোলজি'র প্রয়োগ ও উন্নয়ন। কৃষিপ্রধান বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় তার এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। নিজের এই অর্জন ও লক্ষ্য সম্পর্কে কৃষিবিদ বিএম আলমগীর কবীর জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য। এই গবেষণার মাধ্যমে এমন কিছু উদ্ভাবন করতে চাই, যা তৃণমূল পর্যায়ের কৃষকদের উপকারে আসবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। ​তার এই সাফল্যে মণিরামপুরসহ স্থানীয় সুধীমহল ও কৃষিবিদ সমাজ অভিনন্দন জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X