মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে ফার্মেসি ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, থানায় জিডি

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি-সংগৃহীত

যশোর সদর হাসপাতালের সামনে অবস্থিত একটি ফার্মেসির মালিককে ব্যবসা পরিচালনায় বাধা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রায়হান (৩৬)। যার জিডি নং-১২/১০।

জিডিতে উল্লেখ করা হয়, রায়হান যশোর সদর হাসপাতালের সামনে 'রেহেনা ফার্মেসী' নামে একটি দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি ইসিজি কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগে তিনি বলেন, ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা রিপন ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন বিভিন্ন সময় তাকে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করতেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ৩ মে রাত আনুমানিক ৮ টা ১২ মিনিটে যশোর সদর হাসপাতালের সামনে এসে অভিযুক্তরা তার সাথে খারাপ আচরণ করেন। তাদের কথামতো কাজ না করলে ক্ষতি করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ বিষয়ে এলাকার অনেকেই অবগত রয়েছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X