মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে চাইনিজ কুড়ালসহ যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় ধারালো চাইনিজ কুড়াল হাতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ত্রাস ছড়ানোর অভিযোগে ইমরান খান টুটুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক টুটুল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সামছুল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মে বিকেলে পুলিশ খবর পায় যে নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় এক ব্যক্তি ধারালো চাইনিজ কুড়াল নিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায় এবং টুটুলকে হাতেনাতে আটক করে।

স্থানীয় একটি সূত্র জানায়, দোকানসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদের সঙ্গে টুটুলের দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে টুটুল হামলা চালালে হারুন অর রশিদ ও তার বাবা হাফিজুর রহমান আহত হন। পরে স্থানীয় লোকজন টুটুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X