মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে ধর্ষণ মামলার আসামি আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৮:৩১ পিএম
যশোরের শার্শায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি আটক। ছবি: গ্রামের কাগজ

যশোরের শার্শায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। আটক রাব্বি ইসলাম শার্শার শালকোনা গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি রাব্বি তাদের দূরসম্পর্কের আত্মীয়। গত বছর বাদীর ১৭ বছর বয়সী মেয়ে এক আত্মীয়ের সঙ্গে রাব্বিদের বাড়িতে বেড়াতে যায়। সে সময় রাব্বি তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। গত ২০ ডিসেম্বর ভোররাতে রাব্বি কৌশলে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় এবং বিয়ের প্রলোভন দেয়। এরপরও একাধিকবার সে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ৬ মে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তখন পরিবার জানতে পারে ওই কিশোরী অন্তঃসত্ত্বা। বিষয়টি রাব্বিকে জানানো হলে সে দায় অস্বীকার করে। নিরুপায় হয়ে কিশোরীর পরিবার শার্শা থানায় মামলা করলে পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে দ্রুত অভিযানে নামে এবং রাব্বিকে আটক করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X