মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদক কারবারের অভিযোগে হামলা-অগ্নিসংযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাঁধাল গ্রামে শুক্রবার রাতে মাদককে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক বিক্রেতা সুনুর বাড়িতে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। এর কয়েকদিন আগে ওই বাড়িতে পুলিশ অভিযান চালালেও তখন কোনো মাদক উদ্ধার করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদক বিক্রিতে বাধা দেন প্রতিবেশী ইকবাল। এতে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত মিনি, তার ভাই ও সহযোগীরা ইকবালকে মারধর করে। পরে খবর পেয়ে আশিক, সাদেক ও সোহাগসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে জঙ্গল বাঁধাল গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে বাড়ির ভেতরে থাকা দাহ্য পদার্থে আগুন লেগে মুহূর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য মজুত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা ঘোষণা দেয়, বসুন্দিয়া এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জেল হোসেন জানান, ঘটনাটি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

তবে স্থানীয় আরেকটি সূত্রের দাবি, একটি পক্ষকে অবৈধ সুবিধা না দেওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক একটি দলের শীর্ষস্থানীয় এক নেতার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X