মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:০৬ পিএম
শনিবার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার রুকন শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। ছবি: গ্রামের কাগজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে রুকনদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এ শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

যশোর জেলা আমির ও যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন।

তিনি দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সাম্প্রতিক জাপান সফরের কথা উল্লেখ করে বলেন, আমিরে জামায়াত স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত কাজে নয় বরং রাষ্ট্রের উন্নতিকল্পেই তিনি সময় ব্যয় করেছেন। দেশে কোনো ভালো ক্যান্সার হাসপাতাল না থাকায় তিনি জাপান সরকারের উচ্চপর্যায়ে অনুরোধ করেছেন বাংলাদেশে একটি ‘ক্যান্সার ইনস্টিটিউট’ তৈরি করার জন্য, যেন শুধু রোগ নিরাময়ই নয়, দেশের চিকিৎসকরাও সেখান থেকে শিখতে পারেন।

অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ জাপানের কাছে তিনি দেশের বিভিন্ন খাতের উন্নয়নের বিষয়ে কথা বলেছেন এবং জাপান সরকার এ বিষয়ে একটি টেকনিক্যাল টিম পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি রুকনদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা একটি অতি দায়িত্বশীল সংগঠন এবং বর্তমানে বিরোধী দলে আছি। অতীতের মতো শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে, সরকারকে সঠিক ট্র্যাকে রাখতে এবং মানুষকে একটি কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে যা যা করণীয়, ইনশাআল্লাহ আমরা তা-ই করব। শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে রুকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়খ ডক্টর মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর আলমগীর। তারা বর্তমান সময়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের আদর্শিক মানোন্নয়ন ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার রুকন শিক্ষাশিবির অনুষ্ঠানে অডিয়েন্স। ছবি: গ্রামের কাগজ

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক ঐক্য এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নেতাকর্মীদের দায়িত্বশীলতা, ত্যাগ ও আদর্শিক দৃঢ়তা নিয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহ-সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহ-সেক্রেটারি মনিরুল ইসলাম, ভিপি আব্দুল কাদের, হাসিম রেজা, মাওলানা আরশাদুল আলম, শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X