মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে ২২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা

উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
কাগজ সংবাদ
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৪:৩০ পিএম
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে তিন দিনব্যাপী ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বইমেলা’ আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন। আগামী ২২ থেকে ২৪ মে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২০ মে) দুপুরে যশোর ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আয়োজকরা জানান, উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রয় চলবে। মেলায় কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

যশোর ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন জেলা প্রশাসনের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা যশোরের ট্রেজারি অফিসার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন। তিনি বইমেলার সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরে বলেন, মেলাকে যশোরের কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত করতে স্থানীয় লেখকদের বই প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি আলোচনা সভা ও সাহিত্য আসরের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহসভাপতি সানোয়ার আলম খান দুলু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, লাইব্রেরি সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া বিভাগীয় সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্য বিভাগীয় সম্পাদক আলমগীর হোসেন বাবু, নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দীন মিঠু, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, এসএম মুস্তাফিজুর রহমান কবির, হাবিবুর রহমান রুবেল প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X