মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৪:২৯ পিএম
যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান পরিবহন খাতের নানা সংকট ও ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বাস পরিবহন ব্যবসা চরম মন্দার মধ্যে রয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যাত্রী যাতায়াত কমে যাওয়া এবং সড়কে অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের চলাচল বৃদ্ধি পাওয়ায় বাস মালিকরা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন। এসব অবৈধ যানবাহনের কারণে নিয়মিত পরিবহন সেবা হুমকির মুখে পড়ছে বলেও তারা উল্লেখ করেন।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সফিউল আলম, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সড়ক সম্পাদক মাসুদ রানা বাবুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। সভায় পরিবহন খাতকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X