মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ মে ২০২৬, ১২:১০ পিএম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অমিত

যশোর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চাতালের মোড় হতে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং ৬ নং ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এগুলো আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই দুইটি রাস্তা, ড্রেন ও বিদ্যুতের উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। এসব কাজ বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অর্ধেকেরও বেশি হ্রাস পাবে বলে আমি আশা করছি।

তিনি আরও বলেন, যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কাঠেরপুল ব্রিজ সম্প্রসারণ এবং গরীব শাহ থেকে ঘোপ নওয়াপাড়া রোড পর্যন্ত নতুন আরেকটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় তিনি সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X