মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নীলগঞ্জে রাস্তা দখল ও রাস্তা উঁচু করার প্রতিবাদে এলাকাবাসীর স্মারকলিপি

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৩৯ পিএম
যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নিলগঞ্জ তাতিপাড়া সাধারন মানুষের চলাচলের রাস্তায় গেটনির্মান ও উচুকরে বালি খোয়া রাখায় দুর্ভোগে শিকার এলাকা বাসি। ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে গেট নির্মাণ এবং ইট বালি রেখে রাস্তা উঁচু করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। ১৯ মে ওই এলাকার ১৫টি বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের পক্ষ থেকে এই লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী অভিযোগ করেন, নীলগঞ্জ তাঁতীপাড়া (ওয়ার্ড নং ৯) এলাকার বাসিন্দা মোজাহার মিয়া (বাড়ির নাম: স্বর্ণলতা) তার বাড়ির সামনের চলাচলের রাস্তায় প্রায় ১ ফুট পরিমাণ মাটি, বালি ও ঘাসসহ আবর্জনা ফেলে রাস্তাটি উঁচু করেছেন। এর ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার দুই পাশে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

এলাকাবাসীর দাবি, রাস্তাটি অবৈধভাবে উঁচু করার পাশাপাশি তিনি জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে একটি গেটও নির্মাণ করেছেন। স্থানীয়রা এই কাজে বাধা দিলেও তিনি তা তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন। মৌখিকভাবে অনুরোধ করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি বরং বিরূপ আচরণ করেছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে এলাকাবাসী আরও উল্লেখ করেন, পৌরসভা কর্তৃক নির্মিত ইট সলিং রাস্তাটি অনুমতি ছাড়াই নষ্ট করা হচ্ছে। এমতাবস্থায়, জনস্বার্থে উক্ত স্থানে সরেজমিনে তদন্তপূর্বক অবৈধ গেট অপসারণ এবং রাস্তাটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X