মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর সদর হাসপাতালে রোগীর স্বজনকে হুমকি, ডাক্তারের বিরুদ্ধে থানায় জিডি

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৩:১৫ পিএম
যশোর সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

যশোর সদর হাসপাতালে অসুস্থ শিশুর চিকিৎসা করাতে গিয়ে চরম হয়রানি, অপমান ও ভয়ভীতির শিকার হয়েছেন এক মা। দায়িত্বরত চিকিৎসকের কাছে ওষুধ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো ব্যাখ্যা না দিয়ে উল্টো ফার্মেসিতে গিয়ে জেনে নিতে বলেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবাদ করায় ওই নারীকে হাসপাতাল থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় যশোর সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী লাইলা রাবেয়া রিপা।

ভুক্তভোগী লাইলা রাবেয়া রিপা জানান, গত ২০ মে সন্ধ্যার পর অসুস্থ শিশুসন্তানকে নিয়ে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলীর কাছে সন্তানের শারীরিক অবস্থা ও ব্যবহৃত ওষুধ সম্পর্কে জানতে চাইলে তিনি বিরক্ত হন। চিকিৎসক তার সঙ্গে উসকানিমূলক ও অশোভন আচরণ করেন।

এমনকি ওষুধ সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে তাকে হাসপাতাল থেকে চলে যেতে বলেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন ওই নারী।

এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগে শেষ পর্যন্ত ওইদিনই তিনি কোতোয়ালি থানায় জিডি করতে বাধ্য হয়েছেন বলেও জানান লাইলা রাবেয়া রিপা।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি রোববার অফিসে এসে কথা বলতে বলেন ডাক্তার ইউসুফ আলী।

এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X