মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্যালিকাকে ধর্ষণ মামলায় যশোরের সেই আলোচিত ডাক্তার রাফসান জানি আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:৩০ পিএম

যশোরের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানিকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ। শনিবার রাতে শ্যালিকাকে ধর্ষণের মামলায় শহরের উপশহর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ওবাইদুর রহমান।

পুলিশ জানায়, এর আগে ডা. রাফসান জানির বিরুদ্ধে তার শ্যালিকা মণিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন তাকে খুঁজে না পাওয়ায় পুলিশ বিভিন্ন স্থানে নজরদারি বাড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে শহরের উপশহর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে লেখাপড়া করানো এবং নিজের সন্তানদের দেখাশোনার কথা বলে ডা. রাফসান জানি তার শ্যালিকাকে যশোরে নিয়ে আসেন। সেখানে অবস্থানকালে তিনি জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে তা দিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে বিয়ের আশ্বাস দিয়ে মণিরামপুরে একটি বাসা ভাড়া নিয়ে তাকে সেখানে রাখেন অভিযুক্ত চিকিৎসক। বিভিন্ন সময় নানা ধরনের ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

এদিকে ডা. রাফসান জানিকে ঘিরে এর আগেও নানা অভিযোগ উঠে আসে। তার বিরুদ্ধে দুই সাংবাদিকও পৃথক মামলা করেছেন। রাফসানজানি ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X