মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজিবির অভিযানে উদ্ধার লাখ লাখ টাকার ভারতীয় পণ্য

নাজিম উদ্দীন জনি, বেনাপোল (যশোর)
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত।

বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৪ মে ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫ কেজি গাঁজা, ৭৪ বোতল নেশাজাতীয় ESCUF সিরাপ, একটি মোটরসাইকেল, ১১২টি কোটের টাই, ৪০ প্যাকেট ফুসকা, ১ হাজার ৮২৩টি ভারতীয় কসমেটিকস সামগ্রী, ১৩টি শাল-চাদর, ১৪৫টি শাড়ি, ২১৬টি খাদ্যসামগ্রী, ৩ হাজার ৪৩৬টি বিভিন্ন ধরনের চকলেট, ১৭ দশমিক ৫ কেজি কিসমিস এবং ৬ কেজি জিরা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ১৫ হাজার ৮৮০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, চোরাচালান চক্র দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X