মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে মানববন্ধন

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:০৬ পিএম
ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে যশোর আরএন ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: গ্রামের কাগজ

ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে যশোর আরএন ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ (পি এল সি)-কে ঘিরে চলমান অনিশ্চয়তা, আর্থিক অনিয়মের অভিযোগ ও বিভিন্ন বিতর্কের প্রেক্ষাপটে যশোরে এই মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় আর এন রোড ইসলামী ব্যাংক যশোর শাখার সামনে আয়োজিত এ কর্মসূচিতে হাজার হাজার গ্রাহক, ব্যবসায়ী, প্রবাসী পরিবারের সদস্য, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি ব্যাংক নয় এটি দেশের কোটি কোটি মানুষের আস্থা, বিশ্বাস ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক। দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষ, প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকের ওপর নির্ভর করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটিকে ঘিরে নানা ধরনের অনিয়ম, মালিকানা পরিবর্তন, ঋণ কেলেঙ্কারি ও অস্বচ্ছতার অভিযোগে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ঘোষণা দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X