
যশোর আরবপুর ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোর শাখার উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রতীকী হজ শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুল অডিটোরিয়ামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শরাফত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলার সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রাশেদুজ্জামান রতন, স্কুলের চেয়ারম্যান আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আজম, এডমিন মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন