মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শার্শায় মাদ্রাসা পরিদর্শনে মালদ্বীপের দানবীর মুসা

নাজিম উদ্দীন জনি, বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি:
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ভবানীপুর দারুস সালাম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর ইব্রাহিম শামীম মুসা। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন।

সোমবার (২৫ মে) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে মাদ্রাসা ও এতিমখানার জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেন।

ইব্রাহিম শামীম মুসা বলেন, তিনি মালদ্বীপে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান করা তার অন্যতম উদ্যোগ। ধর্মীয় শিক্ষা প্রসার এবং মানুষের নির্বিঘ্নে ইবাদত-বন্দেগির সুযোগ নিশ্চিত করতে কাজ করতে পারলে তিনি আত্মতৃপ্তি অনুভব করেন।

তিনি আরও জানান, এর আগে বাংলাদেশের চাঁদপুর জেলায় নিজস্ব অর্থায়নে দুটি মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদগুলোর উদ্বোধন উপলক্ষে বর্তমানে তিনি বাংলাদেশ সফরে রয়েছেন। মালদ্বীপ প্রবাসী জাহিদ রনির মাধ্যমে ভবানীপুর মাদ্রাসা ও এতিমখানার বিষয়ে জানতে পেরে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে তিনি ভবিষ্যতেও মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী শাহজান ও আরিফুল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X