মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় যশোরে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে সোমবার যশোর রেলস্টেশন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, মুরগির দোকান, কাঁচাবাজার, ফল ও মসলার দোকানে তদারকি চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের সময় ব্যবসায়ীদের কাছে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টি যাচাই করা হয়। পাশাপাশি বিভিন্ন মসলার ক্রয় রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে দোকানে গিয়ে পণ্যের দাম সম্পর্কে খোঁজ নেন এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।

অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে সাব্বির স্টোরকে এক হাজার টাকা এবং লাভলু শেখের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ছিল দুই হাজার টাকা।

এ সময় ব্যবসায়ীদের প্রতিদিন হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাজারের চলাচলের পথে কোনো ধরনের পণ্য বা মালামাল না রাখার জন্যও সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান জানান, ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রাথমিকভাবে সতর্কতামূলক জরিমানা করা হলেও ভবিষ্যতে একই ধরনের অপরাধ পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা ও কারাদণ্ডও দেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X