
‘শিল্পের মাধ্যমে শান্তির প্রচার’ এ প্রতিপাদ্য টেরাকোটা ক্রিয়েটিভস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চারুপীঠ যশোরে সোমবার পেইন্টিং ও ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের জীবন নিয়ে ‘১৮তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী’ শিরোনামে পেইন্টিং ও ফটোগ্রাফির এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহকারী অধ্যাপক ও শিল্পী এ.এফ.এম মনিরুজ্জামান শিপু। আরও উপস্থিত ছিলেন, চারুপীঠ অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষক সায়েদা বানু শিল্পী, চিত্রশিল্পী নদী জুডিথ গমেজ, তৌসিফ উল-আলম, তাজলিন আক্তার, তপু দাস, জিয়াউর রহমান, মানসী বনিক, পীযূষ কান্তি ঘোষ, কুয়াশা বিন্দু, আলোকচিত্রী হাসান শাইফুদ্দিন চন্দন, জিএমবি আকাশ, হাফিজুর রহমান খান, এনামুল কবির, মঈন উদ্দিন, সাইফুল আমিন কাজল, পাবলো খালেদ, সাবিনা ইয়াসমিন, সফিকুল আলম কিরন, সৈয়দ লতিফ হোসাইন, উজান রহমান, জিয়া রায়হান, আল আমিন, গালিব রহমান নাদিম, মেহজাবিন সুমনা, তাহসীন মাহবুব, পল ডেভিড বারিকদার, নাজমুল হাসান লিজা, কাজী আরিফুজ্জামান, সৌরভ সরকার প্রমুখ।
বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। দিনব্যাপী এ প্রদর্শনীতে সমাজের সর্বস্তরের খেটে খাওয়া মানুষের লড়াইকে উপজীব্য করে চিত্রকর্ম, আলোকচিত্র এবং ডিজিটাল আর্ট মাধ্যমে মোট ৬০জন শিল্পীর মোট ৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। অন্যদিকে সন্ধ্যায় চারুপীঠ অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম ও তার উদ্ভাবিত মঙ্গল শোভাযাত্রার উপরে প্রদর্শিত হয় আরাফাত এইচ শোভনের পরিচালনায় ডকুমেন্টারি ফিল্ম ‘দ্যা আনটোল্ড স্টোরি এক্স হিস্টোরি অব পহেলা বৈশাখ’ এর প্রিমিয়ার এবং ‘ফিরে আসা’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন ও সঙ্গীতানুষ্ঠান।
মন্তব্য করুন