মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদ বাজারে বেনাপোল-শার্শায় মসলার চাহিদা বেড়েছে

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৬:১০ পিএম
ঈদ বাজারে বেনাপোল-শার্শায় মসলার চাহিদা বেড়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের শার্শা ও বেনাপোলের মসলার বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে বড় ধরনের অস্থিরতা না থাকলেও আদা ও কিছু গরম মসলার দাম বেশ চড়া।

বুধবার (২৭ মে) থেকে বেনাপোলে বাজারে প্রতি কেজি জিরা ৬২০-৭০০ টাকা, এলাচ ৪,৫০০-৫,৩০০ টাকা, লবঙ্গ ১,৪৫০-১,৬০০ টাকা এবং দারুচিনি ৪৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। রান্নার অন্যতম প্রধান উপকরণ আদা বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি দরে। তবে পেঁয়াজ (৪০-৫০ টাকা) ও রসুনের (৮০-১৬০ টাকা) দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

ঈদ বাজারে বেনাপোল-শার্শায় মসলার চাহিদা বেড়েছে

ব্যবসায়ীরা জানান, ঈদ ঘনিয়ে আসায় গত দুই সপ্তাহে মসলার বেচাকেনা প্রায় দ্বিগুণ বেড়েছে। অনেকেই শেষ মুহূর্তের ভিড় এড়াতে পুরো মাসের প্রয়োজনীয় মসলা একসঙ্গে কিনে রাখছেন। তবে মূল বাজারের তুলনায় পাড়া-মহল্লার ছোট দোকানগুলোতে প্রতি কেজি মসলায় ২০ থেকে ৫০ টাকা এবং এলাচ ও লবঙ্গের মতো দামি মসলায় কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ ক্রেতারা।

এদিকে ঈদ বাজারে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে ভেজাল মসলা। অধিক লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী হলুদে টেক্সটাইল রং, মরিচে ইটের গুঁড়া এবং ধনিয়া ও জিরায় কাঠের গুঁড়া বা খৈল মেশাচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এসব রাসায়নিকযুক্ত মসলা লিভার ও কিডনির মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, ঈদ উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কৃত্রিম সংকট তৈরি বা ভেজাল মসলা বিক্রির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X