মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আজহা নির্বিঘ্ন করতে যশোর রিজিয়নে বিজিবির কর্মতৎপরতা বৃদ্ধি

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৫:২০ পিএম
ঈদুল আজহা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে বিজিবির বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা।

পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিতকল্পে মহাসড়কের গুরুত্বপূর্ণ টোল প্লাজাসহ বিভিন্ন স্থানে বিজিবি যশোর রিজিয়নের পক্ষ থেকে ব্যাপক কর্মতৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেসনোটের মাধ্যমে এ তথ্যটি জানান। বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ২টি সেক্টরের অধীনে ৮টি ইউনিটের ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রায় ৫০০টি টহল পরিচালনার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

ঈদুল আজহা নির্বিঘ্ন করতে যশোর রিজিয়নে বিজিবির কর্মতৎপরতা বৃদ্ধি।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যে চলতি মাসের ২১ মে ২০২৬ তারিখ হতে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর অধীনস্থ খুলনা ২১ বিজিবির প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা খান জাহান আলী (রুপসা) সেতুতে ১ সেকশনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা টোল প্লাজার যান চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে দায়িত্ব পালন করে আসছে। যার ফলে টোল প্লাজায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা যানজট নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান মোবাইল টহল ঈদের পরেউ ৩ দিন মোতায়েন থাকবে।

যানজট নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।

ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ টোল প্লাজা এলাকায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

যানজট নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ পার্কিং, যানজট সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। পাশাপাশি বিজিবি জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এবং সবাই নিরাপদে ও নির্বিঘ্নে সকলে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X