মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আযহার শেষ মুহূর্তে জমে উঠেছে চাড়াভিটা পশুর হাট

পারভেজ আলী মোহর, বাঘারপাড়া থেকে :
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চাড়াভিটা পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। কোরবানির শেষ মুহূর্তে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ গরু ও ছাগল কেনাবেচার জন্য এই হাটে আসছেন।

বাঘারপাড়া উপজেলায় মোট চারটি পশুর হাট থাকলেও সপ্তাহের প্রতি বুধবার বসা চাড়াভিটা পশুর হাটটি দীর্ঘদিনের ঐতিহ্যের কারণে বিশেষভাবে পরিচিত। ঈদের আগে শেষ বুধবার হওয়ায় এবার হাটটি সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে।

হাটে আসা অনেক ক্রেতার অভিযোগ, অন্য হাটের তুলনায় এখানে পশুর দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। তবে বিক্রেতাদের দাবি, খামারে পশু পালনে যে খরচ হয়েছে, সে অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না।

মনিরামপুরের নিহালপুর থেকে আসা বিক্রেতা আব্দুল মজিদ গাজী বলেন, তাঁর খামারের প্রায় চার মণ ওজনের গরুটির যে দাম বলা হচ্ছে, তাতে খরচের টাকাও উঠছে না।

অন্যদিকে যশোর নিউমার্কেট এলাকা থেকে আসা এক ক্রেতা জানান, আগের দিনের তুলনায় আজ গরুর দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তিনি বড় আকারের একটি গরু কিনতে এলেও এখনো পছন্দমতো গরু কেনা হয়নি।

বাঘারপাড়া থেকে আসা আনিসুর রহমান বলেন, বাজারের পরিবেশ ভালো। তিনি কোরবানির জন্য গরু কিনতে এসেছেন।

হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে হাটজুড়ে নজরদারি চালাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X