
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও গরুবাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুড়ামনকাটি বাগডাঙ্গা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— চৌগাছা উপজেলার ফুলসরা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মজনুর রহমান (৪৫) এবং আবুল হক মণ্ডলের ছেলে দুলাল (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগডাঙ্গা ইটভাটার সামনে একটি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও গরুবাহী নসিমনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মজনুর রহমান ও দুলাল গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে মজনুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
মন্তব্য করুন