মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা বাবুল আক্তারের ওপর হামলার অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:৪৮ পিএম
ঈদের দিন বিএনপি নেতা বাবুল আক্তারের ওপর হামলার অভিযোগ। ছবি: গ্রামের কাগজ

যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন বিএনপির নেতা বাবুল আক্তারের ওপর ঈদের দিন সকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি জেলা বিএনপি বরাবরও অভিযোগ করেছেন।

বাবুল আক্তার ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি অভিযোগ করে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হওয়ার আগ্রহ প্রকাশ করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ঘোষণা দেন। একই সঙ্গে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি প্যানা ও সাইনবোর্ড স্থাপন করেন। এসব প্যানা ও সাইনবোর্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি সংযুক্ত ছিল।

তিনি জানান, গত ২৮ মে ঈদুল আযহার নামাজ আদায়ের পর ইউনিয়নের প্রাণকেন্দ্র পাকশিয়া বাজারে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, তার ছেলে রাকিব হোসেনসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বাবুল আক্তারের দাবি, পূর্ব থেকেই আব্দুল জব্বার প্রকাশ্যে ঘোষণা দিয়ে আসছিলেন যে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তাকে “দেখে নেওয়া হবে”। সেই ধারাবাহিকতায় তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও অভিযোগ করেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপন করা তার প্যানা ও সাইনবোর্ড কয়েকটি স্থান থেকে খুলে ফেলে ভাঙচুর করা হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তার রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে।

ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে দাবি করে বাবুল আক্তার বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X