মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত।

যশোর শহরের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে চার লাখ টাকা গ্রহণ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. রুবি (৪৫) নামে এক নারী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খোলাডাঙ্গা মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ অবস্থায় খোলাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু ওরফে রড বাচ্চুসহ কয়েকজন ব্যক্তি নিজেদের সমঝোতাকারী হিসেবে পরিচয় দিয়ে বিরোধ নিষ্পত্তি এবং জমির দখল বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন।

অভিযোগকারী রুবির দাবি, অভিযুক্তদের আশ্বাসে বিশ্বাস করে প্রায় আট মাস আগে তিনি নগদ চার লাখ টাকা প্রদান করেন। পরে গত ১৭ মে তাকে জমির দখল বুঝিয়ে দেওয়া হলেও অল্প কিছুদিনের মধ্যেই ওই জমি পুনরায় তার কাছ থেকে দখল করে নেওয়া হয়। এরপর তিনি টাকা ফেরত চাইলে অভিযুক্তদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৩ মে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং জমি বা টাকা নিয়ে কোনো ধরনের দাবি-দাওয়া কিংবা আইনগত পদক্ষেপ গ্রহণ করলে খুন-জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে আইনগত প্রতিকার চেয়ে রুবি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন খোলাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু ওরফে রড বাচ্চু। তিনি বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে এ ধরনের অভিযোগ এনেছে। আমি কোনো টাকা গ্রহণ করিনি এবং এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

এ বিষয়ে কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে পুলিশের তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X