মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে মেডিকেল অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৮:৩২ পিএম
রোববার মেডিকেল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব যশোরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) শহরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যশোর জেলার যেসব মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবীন মেডিকেল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নবীন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “মেডিকেল পেশা একটি মহৎ ও মানবসেবামূলক পেশা। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্বাস্থ্যখাতের নেতৃত্ব দেবে। পড়ালেখা শেষে দেশের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার মাধ্যমে তারা যশোরের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।”

মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব যশোরের নেতৃবৃন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষার্থী এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রেখে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X