মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিলু দাসের পরিবার এখন খোলা আকাশের নিচে

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত।

যেন বিনা মেঘে বজ্রপাত! গত ২৫ মে দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের পাশের একটি বিশাল শিমুল গাছ হঠাৎ ভেঙে পড়ে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের ঋষিপাড়ার বাসিন্দা নিলু দাসের একমাত্র বসতঘরের ওপর। কোনো ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই ভেঙে যায় তার স্বপ্নের ঠিকানা।

আকস্মিকভাবে গাছটি ঘরের ওপর পড়ে গেলে খাট-পালং, ড্রেসিং টেবিল, আলমারি ও অন্যান্য আসবাবপত্রসহ ঘরের প্রায় সবকিছুই নষ্ট হয়ে যায়। প্রাণহানি না ঘটলেও পরিবারটি কার্যত নিঃস্ব হয়ে পড়ে।

ঘটনার পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও ৩১ মে পর্যন্ত সড়ক কর্তৃপক্ষ গাছটি অপসারণে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে এখনো ভাঙা ঘরের ওপর পড়ে রয়েছে বিশাল শিমুল গাছটি। গাছটি সরানো না হওয়ায় নতুন করে ঘর নির্মাণও সম্ভব হচ্ছে না। ফলে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা যায়, জামদিয়া গ্রামের দাসপাড়ার অধিকাংশ পরিবারই দরিদ্রসীমার নিচে বসবাস করে। দিনমজুর নিলু দাসও অত্যন্ত অসচ্ছল। সীমিত সামর্থ্যের মধ্যে তিনি একটি ছোট ঘর নির্মাণ করেছিলেন, যা ছিল তার একমাত্র আশ্রয়। কিন্তু আকস্মিক এ দুর্ঘটনায় সেই শেষ সম্বলটুকুও ধ্বংস হয়ে যায়।

স্থানীয় শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, “নিলু দাস অত্যন্ত দরিদ্র মানুষ। তার পক্ষে গাছটি সরানো বা নতুন ঘর নির্মাণ করা সম্ভব নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারি সহায়তা জরুরি। দ্রুত ব্যবস্থা নিলে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”

ক্ষতিগ্রস্ত নিলু দাস বলেন, “অনেক কষ্ট করে একটা ঘর বানিয়েছিলাম। হঠাৎ গাছ পড়ে আমার একমাত্র আশ্রয় নষ্ট হয়ে গেছে। কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে আছি। গাছ সরানো ও ঘর তৈরির সামর্থ্য আমার নেই। আমি সরকারের সহযোগিতা চাই।”

এলাকাবাসীর দাবি, মানবিক বিবেচনায় দ্রুত গাছটি অপসারণ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, না হলে নিলু দাসের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X