মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

৯৯৯ কলে চৌগাছায় আম পাড়া বন্ধ করল পুলিশ

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে একটি বাগানের আমসহ বিভিন্ন ফল জোরপূর্বক পেড়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে দিয়েছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় চৌগাছা থানা পুলিশ।

রবিবার (৩১ মে) সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও অভিযোগকারী মৃত হায়দার আলীর ছোট মেয়ে লাবনী খাতুন জানান, সকালে কয়েকজন ব্যক্তি তাদের পারিবারিক মালিকানাধীন জমির আম, কাঁঠাল ও তালগাছের ফল জোরপূর্বক পাড়ছিলেন। একই সঙ্গে তারা গাছের ডালপালা কাটার চেষ্টা করেন। কোনো উপায় না দেখে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমসহ অন্যান্য ফল পাড়া এবং গাছ কাটার কার্যক্রম বন্ধ করে দেয়।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে যারা ফল পাড়ছিলেন তারা মৃত হায়দার আলীর পরিবারের সদস্য নন। পরিস্থিতি বিবেচনায় আম পাড়াসহ সব ধরনের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X