মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাকিমপুর স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত।

উৎসবমুখর পরিবেশে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির ১৯৭৫ থেকে ২০২৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

গত শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। রবিবার (৩১ মে) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।

১৯৭৫ ব্যাচের প্রাক্তন ছাত্র আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এলজিইডির সাবেক প্রধান প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাবেক সিনিয়র শিক্ষক ইউনুস আলী, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আশরাফুল আলম।

খিজির হায়াত খানের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাসিমা খাতুন, যশোর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক টিপু সুলতান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক টিপু কুমার দে, খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক সাহেদুল আলম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা শাহনাজ হোসেন।

অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা বসে। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা। কুশল বিনিময়, আড্ডা, গল্প ও সেলফি তোলার মধ্য দিয়ে তারা স্মৃতিচারণে মেতে ওঠেন।

দিনব্যাপী এ আয়োজন শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X