
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ভাঙ্গা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার কুশলনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তাঁর দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮) এবং ২৫ বছর বয়সী প্রাইভেটকারের অজ্ঞাতপরিচয় চালক।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করেছে। পাশাপাশি নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।
একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুতে যশোরের কুশলনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদ
মন্তব্য করুন