মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:২৮ এএম
ছবি: গ্রামের কাগজ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে মোমবাতি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ইয়াহিয়া জিসান ও যুবশক্তির জেলা মুখ্য সংগঠক সোহানুর রহমান সোহান। প্রতিবাদ সমাবেশে বক্তারা জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগের তীব্র সমালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। অবিলম্বে এই জনদুর্ভোগ লাঘব করতে হবে। বক্তারা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সংগ্রামে রত। সরকারকে উদ্দেশ্য করে নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ভাষা বুঝে জ্বালানি তেল এবং দেশজুড়ে চলমান লোডশেডিংয়ের সমস্যাকে গুরুত্ব দিন। জ্বালানি সেক্টরকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে, প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও নাগরিকদের অধিকার অক্ষুণ্ণ রাখুন। বক্তারা জনগণের ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মনির আজাদ, সাজিদ সারোয়ার এবং সালমা আক্তার আশা, যুবশক্তির আহ্বায়ক এমদাদ হোসাইন, যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, শ্রমিক শক্তির আহবায়ক আলমগীর হোসেন, সদর উপজেলার সংগঠক ফরাদ হোসেন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X