মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর সদর হাসপাতালে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার চুরির অভিযোগে দুই নারী আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
যশোর সদর হাসপাতালে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার চুরির অভিযোগে দুই নারী আটক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে হাসপাতালের গার্ড পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে হাসপাতালের ভেতর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের মাসুমের স্ত্রী নাদিরা (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শরিফুলের স্ত্রী জ্যোতি (৩০)।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই নারী হাসপাতাল থেকে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার চুরি করে গোপনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় কর্তব্যরত গার্ড পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে সরকারি মালামাল উদ্ধার করা হলে দুজনকে আটক করা হয়।

পরে আটককৃতদের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা উদ্ধার হওয়া সরকারি সামগ্রী বাইরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি মালামাল চুরির ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের সরকারি সম্পদ রক্ষায় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X