মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম, ঝিকরগাছা
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত।

যশোরের ঝিকরগাছা উপজেলায় জাম গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আসিফ আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঝিকরগাছা উপজেলার ২ নম্বর মাগুরা ইউনিয়নের কায়েমকোলা দক্ষিণপাড়া গ্রামের মো. আসাদের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আসিফের এক বন্ধু ঝিকরগাছায় তার সঙ্গে দেখা করতে আসেন। পরে দুজনে জাম খাওয়ার উদ্দেশ্যে পাশের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণীয়ালী গ্রামে যান। সেখানে দুপুর ১টার দিকে একটি জাম গাছে ওঠেন আসিফ। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গিয়ে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসিফের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং কায়েমকোলা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X