মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে চিহ্নিত সন্ত্রাসী খোড়া কামরুলের ২ দিনের রিমান্ড

কাগজ সংবাদ:
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
যশোরে চিন্হিত সন্ত্রাসী কামরুল ওরফে খোড়া কামরুলকে দুই দিনের রিমান্ড। ছবি: গ্রামের কাগজ

যশোরের সন্ধানী সুপার মার্কেটের তন্বী ইলেকট্রনিক্স নামের একটি দোকান থেকে অস্ত্রসহ ব্যবসায়ী আলী হোসেন (৩২) আটকের ঘটনায় দায়ের করা মামলায় আটক চিহ্নিত সন্ত্রাসী কামরুল ওরফে খোড়া কামরুলকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন।

ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন ফকির জানান, গত ৩১ মে যশোরের শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলার আসামি খোড়া কামরুলকে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। তিনি শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

তিনি আরও জানান, গত ৬ এপ্রিল খালিদুর রহমান টিটু ও শেখ মইন উদ্দিন ফেরদৌস নামে দুজনকে একটি অস্ত্র মামলায় আটক করা হয়। তন্বী ইলেকট্রনিক্স থেকে উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খোড়া কামরুলের নাম উঠে আসে। পরবর্তীতে ওই সূত্র ধরেই তাকে আটক করা হয় এবং মামলায় আদালতে সোপর্দ করা হয়।

পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X