মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আওয়ামীলীগ ঘরোনাদের ধরতে জেলা ব্যাপী পুলিশের ব্যাপক তল্লাশি

প্রায় ৩০ নেতাকর্মী কারাগারে
কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১১:২০ এএম
আওয়ামীলীগ ঘরোনাদের ধরতে জেলা ব্যাপী পুলিশের ব্যাপক তল্লাশি, প্রায় ৩০ নেতাকর্মী কারাগারে

যশোরে জেলা ব্যাপী তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চিহ্নিত করে আটক করেছে। আওয়ামী ঘরনার প্রায় ৩০জন নেতাকর্মী আটক করেছে। এর মধ্যে যশোর কোতোয়ালি থানা এলাকায় ১৬ জন এবং জেলার মনিরামপুর, কেশবপুর ও চৌগাছা উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। পুলিশ সূত্র জানায়, যশোরের কোতোয়ালি থানায় পৃথক অভিযানে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে আটকের পর সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । বিভিন্ন নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তাদের আটক করা হয় । কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন জানান, ২০২৪ সালের ৪ আগস্ট যশোর শহরের লালদিঘির পাড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আটকরা হলেন রেলগেট পশ্চিমপাড়ার আনিসুর রহমান সাজু, জয়ন্তা গ্রামের দেলোয়ার হোসেন, বকচর চৌধুরীপাড়ার নাজমুল ওরফে তুহিন, হামিদপুরের মনিরুল ইসলাম এবং পুরাতন কসবার ইমরান খান বাদল। অন্যদিকে, এসআই রাইসুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় মহাসড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সদর উপজেলার ফরিদপুর গ্রামের আলী রাজ, মারুফ খান, আলিমুল ইসলাম, রাহাত হোসেন, মাহবুবুর রহমান, রেলগেট পশ্চিমপাড়ার দুলাল হোসেন এবং চৌগাছা উপজেলার বুড়িংদিয়া গ্রামের মামুন হোসেন। এছাড়া এসআই অনুপ কুমার মণ্ডল জানান, ২০২৫ সালের ১২ নভেম্বর যশোর শহরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন উপশহর ট্রাকস্ট্যান্ড বস্তির রহিম ওরফে কালু, বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার রফিকুল ইসলাম, বিরামপুর গুলশান মোড়ের জাহিদ হাসান এবং বিরামপুর জমিদার মোড়ের নেওয়াজ শরীফ ওরফে সাগর খন্দকার। এছাড়া অপর একটি সূত্র জানায়, মনিরামপুর উপজেলায় গ্রেপ্তার পাঁচজন হলেন— ঝাঁপা ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর (৫৮), সাবেক ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান রসি (২৬), শ্যামকুড় ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম (৬৫), কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মফিজুর রহমান (৪২) এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল কবির পলাশ (৩৬)। সোমবার ভোর ১টা থেকে সকাল ৬টার মধ্যে উপজেলার ঝাঁপা, শ্যামকুড়, কুলটিয়া ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) এবং মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (৪৫) আটক করা হয়েছে। চৌগাছা থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান (৫২), নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহরাফ হোসেন (৪৯) এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলুকে (৩৮) গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, চৌগাছায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আটক অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন , জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X