
যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলায় স্ত্রী ছামিনা আক্তারকে হত্যার ঘটনায় কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা শফিকুল ইসলাম সোমবার রাতে অভিযুক্ত জামাই সুজনকে আসামি করে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। এর আগে নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলার নিজ বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ছামিনা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন সুজন। ঘটনার পর তিনি নিজের শরীরেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
আহত অবস্থায় সুজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি প্রহরায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন