মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মর্মান্তিক মৃত্যু

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০:০৪ এএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্থানীয় স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সোমবার ভোর প্রায় ৬টার দিকে কৃষক মজিবর খাঁ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর কাজ করছিলেন। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি না চলায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। তখন হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়।

স্বামীকে ওই অবস্থায় দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মোমেনা বেগম। তবে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X