মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ও আমানতের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার সকালে শহরের শের-এ বাংলা সড়কে ইসলামী ব্যাংকের শাখার সামনে ‘সচেতন গ্রাহক’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ব্যাংকটির দুই শতাধিক গ্রাহক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। তাদের দাবি, সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের ফলে ইসলামী ব্যাংকিংয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বকীয়তা নষ্ট হলে শুধু প্রতিষ্ঠানটিই নয়, দেশের অর্থনীতি এবং লাখো গ্রাহকের আমানতও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X