
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার শিতলি এলাকায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। সে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার ওসি তদন্ত অসিত কুমার রায় জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কিনতে আসছিল আলমগীর হোসেন। পথিমধ্যে শিতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান সহ ক্যানেলে পড়ে যায় আলমগীর হোসেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক দুপুর ১২ টায় তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাহিদ এমরান তন্বী জানান, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন এর মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন