
ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটি শ্মশান ঘাট এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি আম গাছ থেকে লক্ষ্মী রানী (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকালে স্থানীয় এলাকাবাসী শ্মশান ঘাট সংলগ্ন নদীর পাশে আম গাছে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ওই নারী বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পরই এলাকাবাসী গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন