মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুশ-ইন প্রতিরোধে মহেশপুর সীমান্তে বিজিবি-আনসার ও গ্রামবাসীদের যৌথ টহল

আব্দুর রহমান মহেশপুর(ঝিনাইদহ)অফিস
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
পুশ-ইন প্রতিরোধে মহেশপুর সীমান্তে বিজিবি-আনসার ও গ্রামবাসীদের যৌথ টহল

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নের সীমান্তবর্তী পাকরাইল জিরো পয়েন্টে পুশ-ইন (অবৈধ অনুপ্রবেশ) প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

সামন্তা বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার শরিফের নেতৃত্বে এবং স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতায় গ্রামবাসীদের সাথে নিয়ে এই প্রতিরোধ কার্যক্রম ও সীমান্ত পাহারা জোরদার করা হয়েছে।

সীমান্তে কড়া নজরদারি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে পাকরাইল সহ চাঁদরতনপুর, কচুয়ারপোতা, বেলেয়াটি ও জীবননগর পাড়া জিরো পয়েন্টকে বিশেষভাবে নজরদারিতে রাখা হয়েছে।

বিজিবি সদস্যদের নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় আনসার-ভিডিপির টিম এবং সাধারণ গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নিচ্ছেন। গভীর রাত পর্যন্ত সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে দল বেঁধে পাহারা দিচ্ছেন তারা।

স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা সামন্তা বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের সাথে নিয়ে এই যৌথ উদ্যোগের ফলে সীমান্তে অপরাধমূলক কর্মকান্ড ও অবৈধ পারাপার সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে।

বর্তমানে পাকরাইল জিরো পয়েন্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবী দল সতর্ক অবস্থানে রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম জানায় গত কয়েকদিনে একাধিক পুশইন চেষ্টা ব্যর্থকরে দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত মহেশপুর সীমান্তে কোন অনপ্রবেশ ঘটেনি তবে জানা গেছে বিএসএফ চেষ্টা করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X