
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর স্টেশনের নিকট পৌঁছালে ট্রেনটির পেছনের তিনটি ট্যাংকারের মোট নয়টি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়।
দুর্ঘটনার ফলে খুলনা-রাজশাহী রুটসহ উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
মন্তব্য করুন